বালিয়াডাঙ্গী ব্লাড ডোনারের অর্গানাইজেশনের বর্ষপূর্তি
প্রকাশ : ১৮-০৯-২০১৯ ১৯:২৪
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: মানুষ বাঁচুক আমার রক্তে” এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গড়ে ওঠা সেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্জানাইজেশনের প্রথম প্রতিষ্ঠা বাষির্কি নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
বুধবার সকালে বালিয়াডাঙ্গী ব্লাড ডোনার অর্জানাইজেশনের আয়োজনে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে উপজেলা পরিষদে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ব্লাড ডোনার অর্জানাইজেশনের কার্যনির্বাহী সদস্য রাকিবুস সুলতান রাসেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম সুমন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান, ব্লাড ডোনার অর্জানাইজেশনের কার্যনির্বাহী সদস্য সোহেল রানা সুমন, আজাদ আল শামস্, আব্দুল্লাহ আল ফয়সাল লাবিব প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-রাজু ও আবু সালেক।
উল্লেখ্য প্রতিষ্ঠার প্রথম বছরে ফ্রিতে ৪ হাজার মানুষের রক্তের গ্রুপ নির্ণয়, ১শ ৭০ জন মূমূর্ষ রোগীকে রক্তদান করেছে বালিয়াডাঙ্গী ব্লাড ডোনার অর্জানাইজেশন। গত বছর ২৩ জন দিয়ে শুরু হলেও বর্তমানে মোট ৩শ ৫০জন সদস্য আছে ওই সেচ্ছাসেবী সংগঠনের। সেচ্ছায় রক্ত দিতে আগ্রহীরা ওই সংগঠনের সদস্য হয়। অনুষ্ঠানে সহযোগীতা করছে তিরনই ফ্যাশন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com