স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বালিয়াডাঙ্গীর বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম
প্রকাশ : ০৫-০৪-২০২০ ২১:১৮
নিজস্ব প্রতিবেদক
চীন থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করে স্বাধীন সমাজ কল্যাণ পরিষদ।
"স্বাধীন সমাজ কল্যাণ পরিষদ" এর সভাপতি মোহাম্মদ উল্লাহ রায়হান দুলুর নির্দেশনায় বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ বাজার, বারঢালী বাজার, চৌরঙ্গী বাজার ও সনগাঁও বাজার সহ বিভিন্ন এলাকার মসজিদ, যানবাহন ও ব্যবসায়ী প্রতিষ্ঠানসহ বিভিন্ন জনসমাগম এলাকায় এই জীবাণুনাশক স্প্রে করে সংগঠণটি।
গত ৩১ মার্চ এবং ০১ এপ্রিল দুইদিন ব্যাপী এই
সংগঠনটির সভাপতি মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু নিজে উপস্থিত থেকে এই জীবাণুনাশক স্প্রে কার্যক্রম চালান। এসময় উনাকে সংগঠনের বিভিন্ন সদস্যরা সহযোগিতা করেন।
জীবাণুনাশক স্প্রে করার পাশাপাশি তিনি সাধারণ মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করে তুলার চেস্টা চালান।
এ বিষয়ে তিনি thakurgaon71.com কে জানান, আমরা সকলে সচেতন হলে করোনা ভাইরাস বিস্তার রোধ করা সম্ভব। এখন আমাদের সকলের উচিত প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের না হওয়া। সরকারি সকল নির্দেশনা মেনে সরকারকে সার্বিক সহযোগিতা করার।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com