weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৭৪% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা আ. লীগের বর্ধিত সভা

প্রকাশ : ১১-০৮-২০১৯ ১৩:৪৫

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ১৫ আগষ্ট উপলক্ষে উপজেলা আ. লীগের আয়োজনে এক বর্ধিত সভা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের জাতীয় সংসদ সদস্য, জেলা আ. লীগের সভাপতি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম। আজ ১০ আগষ্ট শনিবার সাংসদের নিজ বাসভবনে এই সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। এইদিনে খন্দকার মোস্তাকের মত জাতীয় বেঈমানদের কাছ থেকে সাবধানে থাকার আহ্বান জানান। তিনি আরো বলেন ১৫ আগষ্টের শোককে শক্তিতে রুপান্তর করতে হবে। তিনি সকল নেনতা কর্মীকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। এসময় উপস্থিত সকলকে অগ্রীম পবিত্র ঈদুল আযহার শুভাচ্ছা বিনিময় করেন।এসময় আরও উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা আ. লীগের সভাপতি মোহাম্মদ আলী, সহ-সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক বাবু প্রবীর কুমার রায়, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জান জামান, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলীসহ উপজেলার নেতাকর্মীবৃন্দ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডারের সভাপতি মাজহারুল ইসলাম সুজন, বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সভাপতি মমিরুল ইসলাম সুমন, সা. সম্পাদক গোলাম রব্বানী মিঞা, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিন্নাত আলী। এসময় মাজহারুল ইসলাম সুজন বলেন ১৫ আগষ্ট শোকের মাস, আমরা এই দিনে আমাদের জাতির পিতাকে হারিয়েছি। তিনি আরো বলেন দিনটি যথাযথ মর্যাদায় পালনের জন্য বালিয়াডাঙ্গী উপজেলা আ. লীগের সসহযোগীতা চান এবং এসময় উপস্থিত সকলের সাথে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময় করেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর