১৪টি প্রাইমারি স্কুলের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি দবিরুল
প্রকাশ : ২৯-০৮-২০১৯ ২২:৪৫
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের
হরিপুর উপজেলায় একসাথে ১৪ টি প্রাইমারি স্কুলের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
স্থাপন করা হয়।আজ ২৯ আগষ্ট
বৃহস্পতিবার উপজেলার ১৪টি প্রাইমারি স্কুলের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে শুভ উদ্বোধন
ঘোষণা করেন ঠাকুরগাঁও-২ আসনের মাননীয় সংসদ সদস্য, ঠাকুরগাঁও
জেলা আওয়ামীলীগের সভাপতি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী
কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম। এসময় তিনি উপজেলা আইন শৃঙ্খলা কমিটি সভায় প্রধান অতিথি হিসেবে
অংশ গ্রহন করেন। তিনি তার বক্তব্যে
বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম
শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। শোকের এই মাসে এক মিনিট নিরবতার পালনের মাধ্যমে আলোচলা শুরু হয়। তিনি বলেন ভিশন টুয়েন্টি ওয়ান সহ ২০৪১ সালের যে
পরিকল্পনা করা হয়েছে তার বাস্তবায়ন ইতিমধ্যেই শুরু করেছে আ. লীগ সরকার। তার বাস্তবায়নে হরিপুর উপজেলার রাস্তা-ঘাট, বিদ্যুৎ, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিভিন্ন কর্মসূচি হাতে
নেওয়া হয়েছে। যা ইতিমধ্যে
সম্পন্নকরণের কাজ চলছে। তিনি আরো বলেন
রাস্তায় রাস্তায় স্টিভ ল্যাম্পপোস্ট, অসহায় গরীব মানুষের জন্য বাড়ি নির্মানের ব্যবস্থা করেছে এই
সরকার। এসময় উপস্থিত
ছিলেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কবির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কায়ুম পুষ্প ও
মহিলা ভাইস চেয়ারম্যান সুমি আক্তার, হরিপুর থানার ওসি, হরিপুর মসলিমুদ্দিন কলেজের অধ্যক্ষ শহীদুর রহমান, হরিপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান
শিক্ষক জামাল উদ্দিন সহ স্থানীয় আ. লীগের নেতৃবৃন্দ।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com