weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৩% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

“মানবতার ফেরিওয়ালা" মাঝহারুল ইসলাম সুজন" প্রতিটি কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রাখবেন

প্রকাশ : ১৭-০৪-২০২০ ১৫:৫৩

নিজস্ব প্রতিবেদক

এসএম মশিউর রহমান সরকার, বালিয়াডাঙ্গী প্রতিনিধি: করোনার ভয়াবহ সংক্রমণ রোধে প্রায় একমাস যাবত দেশ ব্যাপী লকডাউন চলার কারণে এলাকার খেটে খাওয়া শ্রমজীবি ও গরিব অসহায় মানুষগণ হয়ে পরেছে কর্মহীন। 

মানবদরদী মাঝহারুল ইসলাম সুজন “মানবতার ফেরিওয়ালা" হয়ে এলাকার প্রতিটি কর্মহীন পরিবার,মানুষকে না খেয়ে থাকতে দিবেন না। তিনি খাদ্য সামগ্রী বিতরণে দিন রাত নিদ্রাহীন প্রহরীর মতো ক্ষুদার্থ মানুষের মাঝে করোনা মোকাবেলায়। 

গত কাল ১৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে সরকারী শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ মাঠে, উপজেলার অটো-চার্জার ড্রাইভার ও মালিকদের (ত্রাণ) খাদ্য সামগ্রী বিতরণকালে এ  কথাগুলি বলেন। 


তিনি ইতোমধ্যে হরিপুর উপজেলা, কাশিপুর ও ধর্মগড় ইউনিয়ন এবং বালিয়াডাঙ্গী উপজেলার ৮ টি ইউনিয়নের অধিকাংশ গ্রামে কর্মহীন, শ্রমজীবি ও গরিব অসহায় মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে। এছাড়াও  ভানোর, বড়পলাশবাড়ী, চাড়োল এবং ধনতলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন  ত্রাণ সামগ্রী সহায়তা করেছেন। 


-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর