weather ২৮.৭৯ o সে. আদ্রতা ৭২% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ৰালিয়াডাঙ্গীতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশ : ২২-০৮-২০২২ ১০:৫৫

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের ৰালিয়াডাঙ্গীতে গৃহবধু মুক্তা রাণী (২৫) ঝুলন্ত লাশ স্থানীয় থানা পুলিশ উদ্ধার করে। পুলিশ ও পারিৰারিক সূত্রে জানা গেছে, ৰালিয়াডাঙ্গী, উপজেলা ধনতলা ইউনিয়নের ভান্ডারদহ গ্রাম পাড়া গ্রামের সুরেশ চন্দ্র প্রতিদিনের ন্যায় গত শনিবার রাতে খাওয়া দাওয়া শেষ করে স্ত্রী মুক্তা রাণী ও তাদের দুটি সন্তানদের নিযে ঘুমিয়ে পড়ে। হঠাৎ রাত ১২ টায় সুরেশ চন্দ্রের ঘুম ভেঙ্গে গেলে সে তার স্ত্রীকে বিছানায দেখতে না পেযে খুজা খুঁজি করতে থাকলে বাড়ীর একটি ঘরের সরের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে সুরেশ চন্দ্র ও তার মা সহ মুক্তা রাণীর ঝুলন্ত দেহ নিচে নামিয়ে তাকে মৃত্য দেখতে পায়। সুরেশ চন্দ্র জানান, তার স্ত্রী মুক্তা রানী দ্বিতীয় সন্তানের মা হবার পর থেকে শারীরিক ও মানসিকভাবে ভেঙ্গে পড়ার এক পর্যায়ে সে বাড়ীর সবার অজান্তে ঘরের সিলিঙ্গের সাথে গলায় দঁড়ি দিযে ফাঁস লাগিযে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন স্থানীয় থানা পুলিশকে সংৰাদ দিলে ৰালিয়াডাঙ্গী থানার তদন্তকারী পুলশ কর্মকর্তা এস আই রবিউল ইসলাম ঘটনাস্থলে গিযে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিৰেদন তৈরী করে। এবিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি খায়রুল আনাম জানান, লাশের ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্ররণ করা হয়। এব্যাপারে আজ রবিবার থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর