হোম কোয়ারেন্টিনে থেকেও দরিদ্র মানুষের পাশে এম'পি দবিরুল
প্রকাশ : ৩১-০৩-২০২০ ২০:১২
নিজস্ব প্রতিবেদক
মোঃ আব্দুস সবুর, (বালিয়াডাঙ্গী): ৩০/০৩/২০২০ইং সোমবার বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দূরত্ব বজায় রেখে প্রায় দুই শতাধিক গরিব ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী চাল, ডাল, আলু ও সাবান বিতরন করা হয়।
এ প্রসঙ্গে মুঠো ফোনে এম'পি দবিরুলের পুত্র ও ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন বলেন, চিকিৎসা জনিত কারণে সদ্য বিদেশ থেকে আসায় মাননীয় এমপি এবং আমি নিজেও হোম কোয়ারেন্টিনে রয়েছি। তবে এলাকার কর্ম বঞ্চিত মানুষ যেন দুর্ভোগে না পড়ে সেজন্য এ কর্মসূচী হাতে নেয়া হয়েছে এবং এটি পর্যায়ক্রমে চলবে।
করোনা ভাইরাস নিয়ে আতংকিত না হয়ে সকলকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শামীম, সেচ্ছাসেবকলীগের সভাপতি মমিনুল ইসলাম ভাসানী , তাতী লীগের সভাপতি সাদেকুল ইসলাম, প্রভাষক সুজন ঘোষ, জাহাঙ্গীর আলম মামুন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী , সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মুন্না, সিয়াম ইসলাম সহ অন্যান্য নেতাকর্মী বৃন্দ।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com