weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হরিপুর ফালাহুদ্দারাইন বালিকা মাদ্রাসার শুভ উদ্বোধন করলেন "মাজহারুল ইসলাম সুজন"

প্রকাশ : ১৮-০৮-২০২০ ২২:৫৯

নিজস্ব প্রতিবেদক

মোঃ রাজু হাসান রবি (বালিয়াডাঙ্গী): উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে ঠাকুরগাঁও-২ আসনের। তারই ধারাবাহিকতায় গত (১৭ আগস্ট ২০২০) রোজ সোমবার ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ফালাহুদ্দারাইন বালিকা মাদ্রাসার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগ ঠাকুরগাঁও জেলার সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ মাজহারুল ইসলাম সুজন।

পরে বিকাল ৫ টা থেকে রাত ১০টা পর্যন্ত ঠাকুরগাঁও-২ আসনে আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এম'পি মহোদয়ের বিশেষ বরাদ্দ থেকে ডাঙ্গীপাড়া ইউনিয়নের রহমতপুর নিমাই সন্ন্যাসীর মন্দির ও মালিপাড়া দুর্গা মন্দিরের উন্নয়নের জন্য নগদ ৪৩ হাজার ৫ শত টাকা, কান্দাল হাজীপাড়া জামে মসজিদ ও ডাঙ্গীপাড়া ফকিরতলা জামে মসজিদ উন্নয়নের জন্য নগদ ৪৩ হাজার ৫ শত টাকা, বীরগড় আনেসুর পাড়া জামে মসজিদ ও ডাঙ্গীপাড়া দক্ষিণপাড় জামে মসজিদ উন্নয়নের জন্য নগদ ৪৩ হাজার ৫ শত টাকা এবং লোহুচাদ বিদ্যালয়ের উন্নয়নের জন্য ২০ হাজার টাকা, সর্বমোট নগদ ১ লক্ষ ৫০ হাজার ৫ শত টাকা সরজমিনে গিয়ে প্রদান করা হয়। এসময় ঠাকুরগাঁও-২ আসনের আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এম'পি মহোদয়ের প্রতিনিধি হয়ে নগদ টাকা প্রদান করেন ঠাকুরগাঁও জেলার সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ মাজহারুল ইসলাম সুজন।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন, হরিপুর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম পুষ্প, ঠাকুরগাঁও কৃষকলীগের কৃষিবিষয়ক সম্পাদক মোঃ আনিসুজ্জমান শান্ত, হরিপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী সহ আওয়ামীলীগ, ছাত্রলীগ এবং আওয়ামীলীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর