weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৭৯% , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হরিপুরে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশ : ২৭-১০-২০২২ ২০:৫৭

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুর থেকে রুবেল হোসেন (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার নন্দগাও নার্সারিপাড়া পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

রুবেল একই গ্রামের মৃত আলমের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

পরিবার ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যা থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না রুবেলকে। বৃহস্পতিবার সকালে বাড়ির সামনের পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় পরিবার। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, এ ব‍্যাপারে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। রুবেল মানসিক ভারসাম্যহীন হওয়ায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com