weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৬৬% , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হরিপুরে পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

প্রকাশ : ১০-০২-২০২৩ ১৭:২২

নিজস্ব প্রতিবেদক

এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ের হরিপুরে ওড়না পেঁচিয়ে আরফিন খাতুন (১৭) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। 

গত বুধবার দুপুর আড়াই টার দিকে বাড়ির লোকজনের অগোচরে নিজ বসতবাড়ির ঘরের বাঁশের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে আরফিন।

সে উপজেলার গেদুড়া ইউনিয়নের উত্তর আটঘরিয়া গ্রামের জাবেদ আলীর মেয়ে এবং ধর্মগড় ডিকে কলেজে পড়ত।

তার বাবা জাবেদ আলী জানান, তার মেয়ে এইবার এইচএসসি ফাইনাল পরীক্ষায় অংশ গ্রহণ করে। বুধবার পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। পরীক্ষায় অকৃতকার্য হলে, সবার অগোচরে শয়ন ঘরের বাঁশের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করে।

হরিপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) তাজুল ইসলাম জানান, ওসি (তদন্ত) আনোয়ারুল ইসলামকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব‍্যবস্থা গ্রহণ করা হবে।

 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com