weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৬৬% , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হরিপুরে কুড়ালের কোপে ধান ব্যবসায়ী নিহত

প্রকাশ : ০৩-০২-২০২৩ ২১:২১

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় কুড়ালের কোপে মুনসুর আলী নামে এক ধান ব‍্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাঁঠালডাঙ্গী বাজারে এ ঘটনা ঘটে।নিহত মুনসুর আলীর বাড়ি দিনাজপুর জেলার বিরোল উপজেলার শহরগ্রাম ইউনিয়নের গণনপুর গ্রামে। স্থানী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ধান ব্যবসায়ী মুনসুর আলী কাঁঠালডাঙ্গী বাজারে আসেন। সন্ধ্যায় চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় উপজেলার ঢাকদহ গোপালপুর গ্রামের তসির উদ্দীনের ছেলে খালেক (৪২) কুড়াল দিয়ে তার মাথায় কোপ দিলে ঘটনাস্থলে মুনসুর আলীর মৃত্যু হয়। খালেক মানসিক রোগী বলেও জানা যায়।

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় খালেক নামে একজনকে আটক করা হয়েছে।

ছবি: সংগৃহীত  

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com