হরিপুরে কিং সালমান হিউমেনিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের অর্থায়নে খাদ্য সামগ্রিক বিতরণ
প্রকাশ : ০৮-০৬-২০২১ ১৩:৪৮
নিজস্ব প্রতিবেদক
আব্দুস সবুর, বালিয়াডাঙ্গী,ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় সৌদিআরব এর কিং সালমান হিউমেনিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের অর্থায়নে বাংলাদেশে বসবাসরত ৮০০০০ হাজার অসচ্ছল পরিবার এবং এফ ডি এম এন রোহিঙ্গাদের মাঝে খাদ্য সাহায়তা প্রকল্প ২০২১ শুরু হয়েছে।
এরই ধারাবাহিকতায় আজ ০৭/০৬/২০২১ সোমবার হরিপুর উপজেলার জামুন উচ্চ বিদ্যালয় মাঠে ১০০০ অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য বক্স বিতরণ করা হয়।
আল-মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় চলমান এই প্রকল্পের আজকের খাদ্য সামগ্রি বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাঝারুল ইসলাম সুজন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার এর প্রতিনিধি ড.ত্বোহার নেতৃত্বে আব্দুল্লাহ খালেদ আল উসায়মি, মুহম্মাদ আহম্মেদ আদ জানাতি, হরিপুর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম পুষ্প, বালিয়াডাঙ্গী জমিরিয়া মাদ্রাসার পরিচালক মুফতি শরিফুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও অনলাইন, পিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com