হরিপুরে এসএসসি পরীক্ষায় ফেল, শিক্ষার্থীর আত্নহত্যা

নিজস্ব প্রতিবেদক ১৩ মে, ২০২৪ ১২:১৯ আলোচিত ৩৭৬
হরিপুরে এসএসসি পরীক্ষায় ফেল, শিক্ষার্থীর আত্নহত্যা
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মিতু (১৫) নামের এক শিক্ষার্থী আত্মহত্যার করেছে।
রোববার দুপুরে নিজ ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মিতু।
মিতু (১৫) হরিপুর উপজেলার কামারপুকুর গ্রামের মুশা আলীর মেয়ে ও কামারপুকুর মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল। 
মিতুর বাবা মুশা আলীজানান, ৩ ছেলে মেয়ে মধ্যে মিতু দ্বিতীয়। মিতু এবার কামার পুকুর মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। ফেল করার কারণে সে অভিমান করে ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যা করেছে।
হরিপুর থানার ওসি তদন্ত মুহা. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রিন্ট