হরিপুরে অস্বচ্ছল মানুষের পাশে তারুণ্যের আলো
প্রকাশ : ২৩-০৫-২০২০ ১২:৩৫
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের হরিপুরে গরিব,বিধবা ও অস্বচ্ছল মানুষের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে তারুণ্যের আলো নামে একটি সংগঠন।
(২২ মে ২০২০) শুক্রবার সংগঠনটির উদ্যোগে প্রথম ধাপে ৩৫০জনের মাঝে এই ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পরে আরও ১২৫০ জনের মাঝে এই সামগ্রী বিতরণ করা হবে।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, দেশের এই দুঃসময়ে তারা তাদের নিজস্ব সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এই উদ্যোগ।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com