weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৬৬% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে "মাজহারুল ইসলাম সুজন"

প্রকাশ : ১২-০১-২০২১ ০০:১১

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক: দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসময়ে ঠাকুরগাঁও- আসনে আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এম'পি মহোদয়ের পক্ষ হতে হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে থেকে শীতবস্ত্র বিতরণ করছেন ঠাকুরগাঁও জেলার সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ মাজহারুল ইসলাম সুজন।  

তারাই ধারাবাহিকতায় (১১ জানুয়ারি ২০২১) রোজ সোমবার সকাল ১১টার সময় ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আরাজি সরলিয়া জোতপাড়া গ্রামের হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন, শেখ কামাল স্মৃতি সংসদ ক্লাবের সভাপতি, মোজাফফর রহমান রুবেল।

এ সময় তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এবারও এম'পি মহোদয়ের পক্ষ থেকে আরাজি সরলিয়া জোতপাড়া গ্রামে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এম'পি মহোদয়ের শীতবস্ত্র বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর