weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৩% , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বপ্নযাত্রী ফাউন্ডেশন এর আয়োজনে ঠাকুরগাঁওয়ে খাবার বিতরণ

প্রকাশ : ০৮-০১-২০২২ ১৯:৪২

নিজস্ব প্রতিবেদক
ফজলুর রহমান, বালিয়াডাঙ্গী : জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রাপ্ত সংগঠন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন ঠাকুরগাঁও জেলা শাখার অধীনে গরীব ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করে। স্বপ্নযাত্রী ফাউন্ডেশন এর উপদেষ্টা নবিরুল ইসালম বলেন- আমরা প্রতিদিন বাসায় বসে নানা রকমের খাবার খেয়ে থাকি কিন্তু আমাদের আশেপাশে এমনও অসহায় মানুষ রয়েছেন যারা না খেয়ে জীবন যাপন করছে, আমরা চাই নিজেদের সাধ্যমতো এসব মানুষের পাশে দাড়াতে ও তাদের মুখে একটু হাসি ফুটাতে। স্বপ্নযাত্রী ফাউন্ডেশন ঠাকুরগাঁও জেলা শাখার প্রধান উপদেষ্টা জনাব মো নবিরুল ইসলাম এর উদ্যোগে আজ ৮-ই জানুয়ারী রোজ শনিবার দুপুর ১২ টায় ঠাকুরগাঁও রোড স্টেশন এলাকায় গরীব ও অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়া জন্য ছুটে আসেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন ঠাকুরগাঁও জেলা শাখার ফুড ইভেন্ট টিম। উক্ত ফুড ইভেন্ট টিমে যুক্ত ছিলেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন ঠাকুরগাঁও জেলা শাখার আহ্বায়ক এম. জিয়াউর রহমান, যুগ্ন আহ্বায়ক হারুনর রশীদ, সদস্য সচিব রাসেল রানা,প্রচার সম্পাদক মিজানুর রহমান,আইটি সম্পাদক জুবায়ের রহমান শান্ত সহ এক ঝাক স্বপ্নবাজ স্বেচ্ছাসেবকেরা। উক্ত ফুড ইভেন্টে ছিল ভাত সবজি ও গরুর মাংস।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর