সেতাবগঞ্জ পৌরসভায় ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট ঘোষনা
প্রকাশ : ৩০-০৭-২০২০ ২০:৪১
নিজস্ব প্রতিবেদক
সুমন চন্দ্র বোচাগঞ্জ (দিনাজপুর): গত বছরের ন্যায় এ বছরও উন্নয়ন খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে (২৯ জুলাই ২০২০) বুধবার ২০২০-২০২১ অর্থ বছরের জন্য ২১ কোটি ৩৯ লাখ ৪২ হাজার ৭৬৬ টাকা ৯৭ পয়সার বাজেট ঘোষনা করেছেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুস সবুর।
(২৯ জুলাই ২০২০) বুধবার দুপুর ২টায় সেতাবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুস সবুরের সভাপতিত্বে বাজেট অধিবেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে সেতাবগঞ্জ পৌরসভার সচিব হরিপদ রায়, হিসাব রক্ষন কর্মকর্তা সন্ধ্যা রানী সরকার, কাউন্সিলর যথাক্রমে মোঃ রিয়াজুল ইসলাম, মোঃ আবু তাহের, মোঃ জাহাঙ্গীর আলম লিটন, মোছাঃ নাজমা ফেরদৌস পুতুল, আঞ্জু মনোয়ারা, বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর মোঃ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলমসহ স্থানীয় সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুস সবুর প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে স্থানীয় সাংবাদিক সহ সেতাবগঞ্জ পৌরবাসীর সর্বাত্তক সহযোগিতা কামনা করেছেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com