weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৬৬% , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশের ন্যায় বালিয়াডাঙ্গীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

প্রকাশ : ১৬-০১-২০২৩ ১৯:৩১

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা  বিএনপির উদ্যোগে গতকাল সোমবার বিকাল ৩ টায় দলীয় কার্যালয়ের সামনে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে আন্দোলনের ধারাবাহিকতায় বিক্ষোভ সমাবেশ করে বিএনপি।

দলীয় কার্যালয়ের সামনে বিকাল ৩টা থেকে সমাবেশের পর শুরু হয় বিক্ষোভ মিছিল। যুগপৎ আন্দোলনে থেকে বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কমীরা কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের ছন্দ ধরে রাখতে এই কর্মসূচিতেও বড় জমায়েত হয় বিএনপি নেতা- কমীরা। বিক্ষোভ সমাবেশে বালিয়াডাঙ্গী উপজেলা  বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট সৈয়দ আলমের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন- উপজেলা বিএনপির সহজ সভাপতি আইয়ুব আলী খাঁন, দপ্তর সম্পাদক মকবুল হোসেন, দুওসুও ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুল ইসলাম, বড়বাড়ী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জুলফিকার আলী জিল্লুর, উপজেলা যুবদলের নেতা আব্দুল কাদের, রাসেল চৌধুরী, সেচ্ছাসেবী সেবক দলের নেতা জুলফিকার আলী, জাসাসের সভাপতি হারুন অর রশিদ প্রমুখ।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com