সাবেক সংসদ জেড মর্তুজা চৌধুরী তুলা গ্রেফতার
প্রকাশ : ০১-১১-২০২৩ ১৯:০৭
নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ঠাকুরগাঁও-২ আসনের বিএনপির সাবেক সংসদ জেড মর্তুজা চৌধুরী তুলাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ঢাকা শ্যামলী এলাকা থেকে ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা কলেজের সাবেক ভিপি জেড মর্তুজা চৌধুরী তুলাকে ডিবি পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। বিষয়টি সামাজিক যোগাযোগ ফেসবুক ছড়িয়ে গেলে নির্বাচনে এলাকা ঠাকুরগাঁও- আসনের বিএনপি'র নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। তার গ্রেফতারের ঘটনায় এলাকার বিএনপি'র নেতাকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদসহ বিএনপি'র আটককৃত সকল নেতৃবৃন্দের অবিলম্বে মুক্তির দাবী। করেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com