weather ৩৩.৯৯ o সে. আদ্রতা ৫৫% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরের দাবিতে মানববন্ধন

প্রকাশ : ৩০-০৮-২০২০ ০৩:১৬

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় সরকারী চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গী চৌরাস্তা মোড়ে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ বালিয়াডাঙ্গী শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপি এ মানববন্ধনে সকল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৩৫ প্রত্যাশি ছাত্র ছাত্রীরা এতে অংশগ্রহন করে। মানববন্ধনে বালিয়াডাঙ্গী উপজেলা সাধারণ ছাত্র পরিষদের প্রধান সমন্বয়ক সাংবাদিক মোঃ আব্দুস সবুরের নেতৃত্বে ও সমন্বয়ক মোঃ উসমান আলী, রেজাউল করিম, জুয়েল রানার, মিজানুর রহমান নেতৃত্বে অন্যান্যদের মধ্যে এ সময় মানববন্ধনে সম্মতি জানিয়ে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক হারুন-অর রশিদ, বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মুন্না, স্বাধীন সমাজ কল্যাল পরিষদের সভাপতি রায়হান উল্লাহ দুলু,   এসএম মশিউর রহমান সরকার, সফিউল আলম কায়সার,  রুবেল রানা সহ আরো অনেকেই। মানববন্ধনে সকল বক্তাগণই চাকরির বয়সসীমা ৩৫ বছর করার যুক্তি সরকারের কাছে তুলে ধরেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর