শোক সংবাদ রেজাউল করিমের ইন্তেকাল
প্রকাশ : ১২-১২-২০২৩ ১৮:৫৮
নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: বালিয়াডাঙ্গী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তেরের অবসরপ্রাপ্ত সাবেক সহকারী প্রকৌশলী মরহুম বীর মুক্তিযোদ্ধা আইনুল হকের ছেলে ও আশা বালিয়াডাঙ্গী এরিয়া অঞ্চলের সাবেক ম্যানেজার ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল গেটের সামনে ঔষধ ব্যবসায়ী রেজাউল করিম (৪৮) রবিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টায় পঞ্চগড় আধুনিক হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। তিনি স্ত্রী, দুই মেয়ে, তিন ভাই, এক বোন, মা গেছেন। রবিবার দুপুর ২টায় মরহুমের জানাজা নামাজ পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষ মরহুমের পরিবারিক গোরস্থানে তার বাবার কবরের পাশে দাফন কাজ সম্পন্ন হয়। তার মৃত্যুতে বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ এক বৃবিতিতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
উল্লেখ্য যে, রেজাউল করিম জন্মের পর থেকে বালিয়াডাঙ্গী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হতে পঞ্চম শ্রণীতে বৃত্তি পেয়ে বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রণীতে ভতি হয়ে সেখান থেকে ১৯৯৩ সালে এসএসসি পরীক্ষায় কৃত্তিত্বের সাথে পাশ করে। পরবর্তীতে বালিয়াডাঙ্গী সমির উদ্দীন স্মৃতি মহাবিদ্যালয় হতে ১৯৯৬ সালে এইচএসসি পাস করার পর পঞ্চগড় এমআর কলেজ হতে বিএসসি পাশ করেন। পরে বেসরকারী সংস্থা আশার বালিয়াডাঙ্গী এরিয়া অঞ্চলের, কালমেঘ হাট শাখা, মহারাজা হাট শাখার ম্যানেজার হিসেবে নিয়োজিত থাকার পর তিবি অবসরে নিয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল গেটের সামনে ঔষধ ব্যবসা করতেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com