শোক সংবাদ বীরশ্রেষ্ঠ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ গফুরের রাষ্ট্রীয় মযাদায় দাফন কাজ সম্পুর্ন
প্রকাশ : ১৭-০৩-২০২২ ১১:২১
নিজস্ব প্রতিবেদক
শোক সংবাদ
বীরশ্রেষ্ঠ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ গফুরের রাষ্ট্রীয় মযাদায় দাফন কাজ সম্পুর্ন
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের ৫নং কলনী গ্রামের বীরশ্রেষ্ঠ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ গফুর (৭০) গত সোমবার দিবাগত রাত পৌনে ২টায় ঢাকায় ইন্তেকাল করেন- ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
মরহুমের যানাজা নামাজ গতকাল সকাল ১০টায় বেলতলা ফুরকানীয়া হাফেজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। যানাজা নামাজ শেষে তাকে গাড অব অনার করে রাষ্ট্রীয় মযাদায় সন্মান শেষে তার পারিবারিক গোরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়।
তিনি মরহুম লুকমান আলীর ছেলে। এসময় উপস্থিত ছিলেন- বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি খায়রুল আনাম ডন ও তার সঙ্গীয় ফোস।
তিনি ছিলেন এলাকার শিক্ষা অনুরাগী ব্যাক্তিত্ত্ব। তিনি কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। তার মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com