শোক সংবাদ জামায়াত নেতা ফজলে হক আর নেই
প্রকাশ : ০৬-০২-২০২৩ ১৯:০৮
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক:ঠাকুরগাঁও সদরের শান্তি নগর মহল্লার বাসিন্দা ও ঠাকুরগাঁও পৌরসভার ১ নাম্বার ওয়াডের জামায়াতের আমির ফজলে হক (৬৮) হৃদ রোগে আক্ষেপ হয়ে সোমবার রাত ২টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ঠাকুরগাঁও সালান্দর আলিয়া মাদ্রাসার গভনিং বডির কয়েকবারের সদস্য ছিলেন। তিনি মসজিদ, মাদরাসা, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন।
মরহুমের নামাজে জানাজা গত সোমবার বাদ আসর তার গ্রামের বাড়ী বালিয়াডাঙ্গী উপজেলার লালাপুর নয়াবড়ী মাঠে অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিম ও সাধারন সম্পাদক বেলল উদ্দীন প্রধান বালিয়াডাঙ্গী উপজেলা আমির প্রভাষক মোঃ রফিকুল ইসলাম ও সাধারন সম্পাদক সরিকুল ইসলাম, জামায়াত নেতা ইলিয়াস আলী, খলিলুর রহমান মাষ্টার, আব্দুর রশিদ মাষ্টার
বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ী, পেশাজীবী ব্যক্তি গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশসহ মরহুমের রূহের মাগফিরাত কামনা করা হয়েছে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com