weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭০% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শীতার্তদের পাশে সমকাল সুহৃদ সমাবেশ

প্রকাশ : ১৭-০১-২০২০ ১৭:১৪

নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁও প্রতিনিধি:  ঠাকুরগাঁওয়ে কাজী ফার্মস গ্রুপের সহযোগিতায় ও সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে ২ শতাধিক অসহায় দুস্থ ও শীতার্তের মাঝে কম্বল  বিতরণ করা হয়েছে।

শুক্রবার দুপুরে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে শীতবস্ত্র বিতরণ করেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান । 

এ সময় উপস্থিত ছিলেন সমকাল সুহৃদ সমাবেশের জেলা শাখার সহ-সভাপতি শামসুজ্জহা, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মানিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। 

প্রচন্ড শীতের মাঝে শীতবস্ত্র নিয়ে এগিয়ে আসার জন্য কাজী ফার্মস গ্রুপসহ সমকাল সুহৃদ সমাবেশকে ধন্যবাদ জানায় হত দরিদ্র শীতার্তরা।


-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর