weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৬২% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু আব্দুল্লাহ হত্যা- বিচার ও আসামী গ্রেপ্তারের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

প্রকাশ : ১৪-১২-২০২৩ ১৬:০০

নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁও প্রতিনিধি: শিশু আব্দুল্লাহ হত্যার দৃষ্টান্তমুলক শাস্তি ও আসামীদের গ্রেপ্তারের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছে স্বজনসহ এলাকাবাসী। 

আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের সামনে ঘন্ট্যাব্যাপী মানবন্ধন কর্মসুচি পালন করে তারা। 

সভায় বক্তারা বলেন, গত ২রা ডিসেম্বর নানার বাড়ি থেকে আব্দুল্লাহকে তার বাবা মাসুদ রানা নিয়ে যায় উপজেলার কচুবাড়ি কৃষ্টপুর গ্রামে । এরপর শিশু আব্দুল্লাহ নিখোঁজ হয়। এর তিনদিন পর গত ৫ ডিসেম্বর সকালে দাদাবাড়ীর পাশে একটি ডোবা থেকে আব্দুল্লাহর মরদেহ উদ্ধার হয়। 

এঘটনায় আব্দুল্লাহ মা রুনা আকতার বাদি হয়ে স্বামী মাসুদ রানাসহ ৮জনকে আসামী করে মামলা দয়ের করে। পুলিশ চারজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য ধরে আনলেও পরে তাদের ছেড়ে দেয়। 

মানববন্ধনে ছেলে হত্যার দৃষ্টান্ত শাস্তি ও বিচার করেন মা রুনা আক্তারসহ এলাকাবাসী। 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com