weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭৪% , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ আকবর আলী স্মৃতি আন্ত:ইউনিয়ন ফুটবল গোল্ড কাপ খেলার উদ্বোধন

প্রকাশ : ০২-১১-২০২২ ১৭:৩৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়ন পরিষদের আয়োজনে আজ বুধবার বিকেল ৩ টায় রত্নাই উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শহীদ আকবর আলী স্মৃতি আন্ত:ইউনিয়ন ফুটবল গোল্ড কাপ খেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলার মোড়ক উম্মচন করেন- ঠাকুরগাঁও- ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলামের জৈঠ্য পুত্র ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং সমির উদ্দীন ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্্পাদক এ্যাডভোকেট আবু হাসনাত বাবু, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ঠাকুরগাঁও - ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এর একান্ত সচিব শামীম আহাম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমজানখোর ইউপি চেয়ারম্যান আকালু মোহাম্মদ ডংগা।  
শহীদ আকবর আলী স্মৃতি আন্ত:ইউনিয়ন ফুটবল গোল্ড কাপ ২০২২ খেলায় অংশ গ্রহণকারীদের মাঝে স্থানীয় ইউপি চেয়ারম্যান আকালু মোহাম্মদ ডংগা 
 সৌজন্য জার্সি বিতরণ করেন। উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন- বালিয়াডাঙ্গী উপজেলার ৭নং আমজনখোর ইউনিয়ন পরিষদ বনাম হরিপুর উপজেলার ১নং গেদুড়া ইউনিয়ন পরিষদের টিম দলের। এই খেলার ১৬ টি ম্যাচ অংশ গ্রহণ করবে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com