রুহিয়ায় সাংবাদিককে মারধর, থানায় অভিযোগ দায়ের
প্রকাশ : ১৬-০৪-২০২০ ১৩:৪০
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় সাংবাদিক জনাস রায় কে রাস্তা অবরোধ করে মারধরের ঘটনায় চিকিৎসা শেষে নিজে বাদি হয়ে রুহিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি।
গত ১৫ এপ্রিল মঙ্গলবার ১৩ জনকে বিবাদী করে এবং আরো অজ্ঞাতনামা ৫-৭ জন কে আসামী করে রুহিয়া থানায় অভিযোগটি করা হয়। অভিযোগসূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল বেলা ১টার সময় জনাস রায় তার পেশাদারিত্বের কাজ শেষে নিজ বাড়িতে ফেরার পথে মোলানীপাড়া নামক এলাকায় আসামীগণ সংঘবদ্ধ হয়ে রাস্তা অবরোধ করে তার উপর হামলা চালায় ও বেধম মারপিট করে এবং টাকা-পয়সা সহ প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়। এমতাবস্হায় জনাস রায় এর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালে ভর্তি করে। তারই পরিপ্রেক্ষিতে জনাস রায় রুহিয়া থানায় অভিযোগটি দায়ের করেন। রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় বলেন, অভিযোগ পেয়েছি। আসামীদের গ্রেফতারের বিষয়টি প্রক্রিয়াধীন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com