রুহিয়ায় শিক্ষক কল্যাণ পরিষদের নগদ টাকা বিতরন
প্রকাশ : ০২-০৫-২০২০ ২০:৩১
নিজস্ব প্রতিবেদক
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় শিক্ষক কল্যাণ পরিষদের উদ্যোগে করোনা মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় শতাধিক দুস্থ পরিবারের মাঝে কিছু নগদ টাকা বিতরণ করা হয়েছে।
( ২ মে ২০২০) শনিবার সকাল ১১ টায় রুহিয়া কলেজ মাঠে শিক্ষক নেতৃবৃন্দের উপস্থিতিতে সুষ্ঠ ভাবে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। রুহিয়া শিক্ষক কল্যাণ পরিষদের আহবায়ক ও মুজামন্ডল হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজলুম পারভেজ রানার সভাপতিত্বে এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন গিন্নিদেবী আগরওয়াল মহিলা কলেজের অধ্যক্ষ বদরুল ইসলাম ভিপি, রুহিয়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মজিবর রহমান, সহকারি অধ্যাপক গোলাম মোস্তফা প্রমুখ।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com