গরিব দুস্থ পরিবারের পাশে দিনাজপুর সদর উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাংগঠনিক সম্পাদক (মিম)
প্রকাশ : ৩১-০৩-২০২০ ২০:৩৯
নিজস্ব প্রতিবেদক
আশাদুজ্জামান (দিনাজপুর): করোনা ভাইরাসের কারনে বিশ্ব আজ এক মারাত্মক সংকটের মুখোমুখি দাঁড়িয়ে। বিপন্ন হয়ে পড়েছে আজ অজস্র মানুষের জীবন।করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মানুষ বাধ্য হচ্ছে লকডাউন এ যেতে। রোগ প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ তো দূরের কথা এক দিনের কাজ ছাড়া যাদের অন্ন জোটে না এমন দিনমজুর ও নিম্ন আয়ের জনসাধারণের পাশে দাঁড়িয়েছেন দিনাজপুর সদর উপজেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহুর রহমান মিম।
৩১/০৩/২০২০ইং রোজ মঙ্গলবার দিনাজপুর সদর উপজেলার মাশিমপুর এলাকায় গরিব ও দুস্থ পরিবারের বাড়ী বাড়ী গিয়ে লিফলেট, স্প্রে ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহুর রহমান মিম সহ আরো অনেকে। তিনি সাধারণ মানুষকে করোনা ভাইরাস সংক্রমনে সচেতন হওয়ার আহবান জানান ও মানুষকে জরুরী প্রয়োজন ছাড়া ঘর হতে বাইরে বেড় হতে নিষেধ করেন এবং কমপক্ষে ২০ সেকেন্ড ধরে বার বার সাবান দিয়ে হাত ধোয়ার কথা বলেন এবং মানুষের সাথে কথা বলার সময় প্রায় ৩ ফুট দুরত্ব বজায় রেখে কথা বলার আহবান জানান।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com