রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নিতালু বর্মনের শেষকৃত্য সম্পন্ন
প্রকাশ : ৩০-০৬-২০২১ ১২:২৯
নিজস্ব প্রতিবেদক
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে বীর মুক্তিযোদ্ধা নিতালু বর্মনের (৭০) শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।মঙ্গলবার (২৯ জুন) সদর উপজেলার আকচা ইউনিয়নের উত্তর ঠাকুরগাঁও এলাকায় শেষকৃত্যের আনুষ্ঠানিকতা করা হয়।
এর আগে তাকে রাষ্ট্রীয় সম্মাননা দেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন ও সদর থানা পুলিশ।এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সদস্যগণসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।অসুস্থতাজনিত কারণে মঙ্গলবার সকালে নিজ বাসায় ৭০ বছর বয়সে পরলোক গমন করেন বীর মুক্তিযোদ্ধা নিতালু বর্মন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com