রানীশংকৈল উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ১ লক্ষ ৩০ হাজার ৫শত টাকা নগদ অনুদান প্রদান করলেন "মাজহারুল ইসলাম সুজন"
প্রকাশ : ১৪-১১-২০২০ ২৩:৫৩
নিজস্ব প্রতিবেদক
রাজু হাসান রবি (বালিয়াডাঙ্গী): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ১ লক্ষ ৩০ হাজার ৫শত টাকা প্রদান করেছেন ঠাকুরগাঁও-২ আসনের আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এম'পি মহোদয়ের সুযোগ্য পুত্র ঠাকুরগাঁও জেলার সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ মাজহারুল ইসলাম সুজন।
উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে এম'পি মহোদয়ের। তারই ধারাবাহিকতায় আজ ১৪ নভেম্বর শনিবার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ধুলঝাড়ী মাদ্রাসা ও এতিমখানার অজুখানা এবং সম্পদ বাড়ি মসজিদের ওজুখানার শুভ উদ্বোধন করেন প্রভাষক মোঃ মাজহারুল ইসলাম সুজন।
পরে তিনি কাউন্সিল মাদ্রাসা ও ব্যাংক পুকুর জামে মসজিদের উন্নয়নের জন্য নগদ ৪৩ হাজার ৫শত টাকা, চিকনি জামে মসজিদ ও লক্ষীর হাট মাদ্রাসা মসজিদ উন্নয়নের জন্য নগদ ৪৩ হাজার ৫শত টাকা, কাউন্সিল হাট মাদ্রাসা জামে মসজিদ ও ভরনিয়াহাট গোরস্থান মাদ্রাসা উন্নয়নের জন্য নগদ ৪৩ হাজার ৫শত টাকা, সর্বমোট ১লক্ষ ৩০ হাজার ৫শত টাকা নগদ অনুদান প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মোঃ আবুল কাশেম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মুকুল, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আকবর আলী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মঈনউদ্দীন কাবুল, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, তাঁতী লীগের সভাপতি মোঃ ঈসা নবী, ছাত্রলীগের সভাপতি মোঃ আতিকুর রহমান আতিক সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com