রানীশংকৈলে যুব পাঠাগার উদ্বোধন
প্রকাশ : ২৯-০৩-২০২১ ২০:১৫
নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গোগর বাজারে বে-সরকারি সংস্থা ইএসডিও'র সহায়তায় গত ২৭ মার্চ শনিবার দুপুরে যুব পাঠাগারের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে ওই বাজারে স্থানীয় ইউ'পি চেয়ারম্যান আবুল কালামের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন ঠাকুরগাঁও-৩ সংসদ সদস্য জাহিদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি ইয়াসিন আলী, সাবেক সংসদ সদস্য জেলা আ'লীগের সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আ'লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক ও সাধারণ সম্পাদক তাজউদ্দিন, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান- সোহেল রানা। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক নেতা, পাঠাগার কর্মকর্তা-সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরো বক্তব্য দেন- ইএসডিও প্রমোট লিডার ইউনুস আলি, অধ্যাপক এম এ মোমিন, অধ্যাপক প্রশান্ত বসাক, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে, এলাকার শিক্ষা বিস্তারে ও যুব সমাজের জ্ঞান চর্চায় এ পাঠাগার বিশেষ ভূমিকা রাখবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com