weather ৩৩.৯৯ o সে. আদ্রতা ৫৫% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রানীশংকৈলে মুজিববর্ষ উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশ : ০৫-০৭-২০২০ ২০:৩০

নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির,( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নে ৪ জুলাই শনিবার বিকালে ইউপি কার্যালয়ে কাশিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যেগে এক বৃক্ষরোপণ কর্মসূচি ও খেলার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাঝহারুল ইসলাম সুজন ও রাণীশংকৈল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সোহেল রানা এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ  সময় প্রধান অতিথি মাঝহারুল ইসলাম সুজন প্রতিটি ওয়ার্ডের তরুণ যুবকদের মাঝে একটি করে ফুটবল বিতরণ করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি  ইউনুস আলী মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক রুবেল হক মাস্টার, কাশিপুর ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগ সভাপতি ন‌ইমুল ইসলাম , সাধারণ-সম্পাদক মাসুদ রানাসহ স্থানীয় আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর