weather ৩৩.৯৯ o সে. আদ্রতা ৫৫% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রানীশংকৈলে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও আ'লীগ নেতার মৃত্যু

প্রকাশ : ২৯-০৮-২০২০ ১০:৪৬

নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকররদ বঙ্গবন্ধু ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও জেলা আ'লীগের  তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহজাহান আলী ২৮ আগস্ট শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৭) বছর। তিনি স্ত্রী, দুই পুত্র সন্তানসহ অনেক আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে জেলা  ও উপজেলা আওয়ামী লীগ এবং রাণীশংকৈল ডিগ্রী কলেজ গভীর শোক প্রকাশ করেছেন।  ২৯ আগস্ট শনিবার সকাল ১১ টায় পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর