weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈল স্যানিটারি ইন্সপেক্টর সারওয়ার ও তার পরিবার করোনা মুক্ত

প্রকাশ : ২০-০৮-২০২০ ০৭:১৫

নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও):  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবু আজম মুুহা: সারওয়ার হোসেন (৪৩), তার মেয়ে সোহানা সাবরিন (১৫) ও ছেলে তাসিন আহম্মেদ (১২)  সম্পুন্ন মুক্ত হয়েছেন।

গত (১৪ আগস্ট ২০২০) তাদের সর্বশেষ নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। ইতোমধ্যে তিনি তার কর্মস্থলে যোগদান করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার ফিরোজ আলম এ তথ্য নিশ্চিত করেন।

সারওয়ার হোসেন ও তার পরিবারের করোনা মুক্তিতে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ঐ পরিবারের প্রতি শুভ কামনা জানিয়েছেন।

প্রসঙ্গত : এ উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা  ৮৬, সুস্থ হয়েছেন ৪৮ , মারা গেছেন ২ জন। বাকীরা চিকিৎসাধীন আছেন।



-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর