weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৩% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈল বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশ : ০৭-১২-২০২০ ২১:৪৫

নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে ৭ নভেম্বর সোমবার বিকেলে উপজেলা খেলোয়ার কল্যাণ সমিতির আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষো ঐ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান। বিশেষ অতিথি, সাবেক সংসদ সদস্য অধ্যাপক  ইয়াসিন আলী, আ'লীগ সভাপতি ও ঐ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, আ'লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন, এছাড়াও ক্রীড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক- সামাজিক- সাংস্কৃতিক নেতা-কর্মি  ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় শিক্ষাবিদ আশিরউদ্দিন ফুটবল একাডেমি নীলফামারী  ১-০ গোলে পীরগঞ্জ একাদশ ঠাকুরগাঁওকে হারিয়ে জয়লাভ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঐ সমিতির সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র মোদক। সঞ্চালনা করেন মহিলা ডিগ্রী কলেজের উপাধক্ষ্য মহাদেব বসাক। ধারাভাষ্যে ছিলেন প্রভাষক প্রশান্ত বসাক, উপ সহঃ কৃষি অফিসার সাদেকুল ইসলাম ও  বাপ্পী পাটোয়ারি। প্রসঙ্গত: এ অঞ্চলের ৮ টি ফুটবল দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর