weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৫৮% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈল প্রেসক্লাবের ব্যবস্থাপনায়ন ২০০ গাছের চারা বিতরণ

প্রকাশ : ২৪-০৭-২০২০ ০১:০১

নিজস্ব প্রতিবেদক

হুমায়ুন কবির, রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে সম্প্রতি  মাননীয় প্রধানমন্ত্রী  শেখ হাসিনা দেশব্যাপি এক কোটি বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহন করেছেন।

এরই অংশ হিসাবে  সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় ঠাকুরগাঁওয়েরর রাণীশংকৈল প্রেসক্লাব'র( পুরাতন) ব্যবস্থাপনায় ২২ জুলাই বুধবার চাঁদনী মার্কেট প্রেসক্লাব চত্বরে বিভিন্ন ফলদ গাছের ২০০ চারা এলাকাবাসী ও ক্লাবের সদস্যদের মাঝে বিতরণ করা হয়। রাণীশংকৈল বন বিভাগের সৌজন্যে প্রাপ্ত এ চারা বিতরণ অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সভাপতি কুশমত আলি, সম্পাদক সফিকুল ইসলাম শিল্পি, সহ-সম্পাদক হুমায়ুন কবিরসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: রাণীশংকৈলে জাতীয় মৎস সপ্তাহ উদ্বোধন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর