রাণীশংকৈল পৌর নির্বাচনে মেয়র পদে নৌকা প্রার্থী মোস্তাফিজুর বিজয়ী
প্রকাশ : ১৪-০২-২০২১ ২১:৫০
নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন
কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে ১৪
ফেব্রুয়ারি রবিবার পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী
মোস্তাফিজুর রহমান (নৌকা প্রতীক) ২৮০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ।
তার
নিকটতম প্রার্থি হলেন মোকাররম হোসেন (ইস্ত্রি) পেয়েছেন ২৩৭১ ভোট । বর্তমান
মেয়র আলমগীর সরকার (ক্যারামবোর্ড) ২৩২১ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হলেন হালিমা আক্তার ডলি ১৮৭৩ ভোট, মনোয়ারা বেগম ১৬৩৫ ভোট, কামরুন্নেসা ১৫৫৫ ভোট ।
নির্বাচিত
পুরুষ কাউন্সিলরা হলেন ১নং ওয়ার্ড- নূর আলম ৬৪৭ ভোট,২ নং ওয়ার্ড- জুয়েল
রানা ১০২৮ ভোট,৩ নং ওয়ার্ড - ইসাহাক আলী ৬৭৮ ভোট ,৪ নং ওয়ার্ড- মতিউর
রহমান ৩৪৮ ভোট, ৫ নং ওয়ার্ড- আবু তালেব ৮২৯ ভোট,৬ নং ওয়ার্ড- আঃ রাজ্জাক
৩৬৭ ভোট, ৭ নং ওয়ার্ড - রুহুল আমিন ৩৯১ ভোট,৮ নং ওয়ার্ড - শরিফুল ইসলাম
৭৬২ ভোট,৯ নং ওয়ার্ড- মিঠুন রানা ৪৫৯ ভোট ।
প্রসঙ্গত
এ পৌর সভায় মোট ভোটার সংখ্যা ১৪৭০২, মোট প্রদত্ত ভোট ১১৭১৬ । মেয়র
প্রার্থী ছিলেন ১২ জন ও কাউন্সিলর প্রার্থী ছিলেন মোট ৪৫ জন । দু'একটি ছোট
বিছিন্ন ঘটনা বাদে সম্পূর্ণ সুষ্ঠু ও
শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে । আজ রাত ৮ টায় উপজেলা নির্বাচন
কনট্রোল রুম থেকে রিটার্নিং কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com