weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৭৯% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈল পৌরসভায় প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সমাগ্রী বিতরণ শুরু

প্রকাশ : ০৭-০৮-২০২১ ১১:০৫

নিজস্ব প্রতিবেদক

হুমায়ুন কবির, (রাণীশংকৈল, ঠাকুরগাঁও): সরাদেশে করোনা মোকাবেলার অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার উদ্যোগে  বৃহস্পতিবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সমাগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে এদিন সকালে পৌর কার্যালয় চত্বর থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান।

এ সময় পৌরসভার কাউন্সিলর এবং কর্মকর্তা- কর্মচারীরা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ কার্যক্রমের আওতায় পৌরসভার মোট ২৬৫০ জন কর্মহীন হতদরিদ্রের মাঝে পর্যায়ক্রমে প্রতিজন প্রধানমন্ত্রীর উপহার সাড়ে সাত কেজি চাল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম ডাল এবং আধা কেজি লবন পাচ্ছে বলে পৌর মেয়র জানিয়েছেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর