রাণীশংকৈল পৌরশহরের শামীম মাস্টারের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া !
প্রকাশ : ০২-০৬-২০২০ ১৫:৩২
নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন
কবির,রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার
পৌশহরের ভান্ডারা চাঁদনী এলাকার মৃত আব্দুল হামিদ মাস্টারের বড় ছেলে,
রাণীশংকৈল দাখিল মাদ্রাসার সিনিয়র সহকারি শিক্ষক ও সাবেক ছাত্রনেতা মোস্তফা
শামীম, ০২
জুন ২০২০ সকাল সাড়ে ১১ টায় মারা গেছেন। ইন্নাল্লিলাহি ওয়া ইন্না ইলাহির রজিউন।
পারিবারিক সুত্রমতে উচ্চ রক্তচাপের ফলে হৃদরোগে আক্রান্ত হয়ে সকালে নিজ
বাড়িতেই তিনি ইত্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি
স্ত্রী, ২ কন্যা, ১ পুত্র সন্তান, আত্মীয়-স্বজনসহ অনেক গুনোগ্রাহী রেখে
গেছেন।
তার এই অকাল মৃত্যুতে রাণীশংকৈল মাদ্রাসা শিক্ষক সমিতি, রাণীশংকৈল
উপজেলা শিক্ষক সমিতি (বাশিস) গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও তার মৃত্যুতে
রাণীশংকৈল পৌর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পারিবারিক সিদ্ধান্ত মোতাবেক
আজ মঙ্লবার বিকাল সাড়ে ৫ টায় রাণীশংকৈল দাখিল মাদ্রাসা মাঠে তার জানাযা
নামাজ অনুষ্ঠিত হবে। জানাযা শেষে পৌরসভার পাঁচপীর কবরস্থানে তাকে দাফন করা
হবে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com