weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৬২% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈল পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

প্রকাশ : ১৪-১০-২০২১ ১৭:১৩

নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর চিকনমাটি গ্রামে একটি পুকুর থেকে গত মঙ্গলবার (১২ অক্টোবর) কাউসার (৩) রিফাত (৩ বছর ৬ মাস ) ও  নামে  দুই  ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে ।

মৃত: কাউসার ওই গ্রামের ছাবলু মোহাম্মদের এবং রিফাত সাহাবউদ্দিনের ছেলে। সম্পর্কে তারা দু'জন আপন চাচাতো ভাই। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ঘটনার দিন আনুমানিক সকাল ১০ টায় কাউসার ও রিফাত  বাড়ীর পাশে খেলা করছিলো । হঠাৎ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন  খোঁজাখুঁজি করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে  বাড়ীর অদূরে একটি পুকুরে একজন গরুকে গোসল করাতে গিয়ে কাউসারের ভাসমান লাশ দেখতে পায়। খবর পেয়ে পরিবারের লোক পুকুর থেকে কাউসারের লাশ উদ্ধার করে। এরপর ওই পুকুরেই প্রায় ১ ঘন্টা খোঁজাখুঁজির পর শিশু রিফাতেরও লাশ পাওয়া যায়। 

রানীশংকৈল থানার ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর