weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৫৮% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈল কাতিহার পশুর হাটে অতিরিক্ত টোল আদায়

প্রকাশ : ২৮-১১-২০২০ ২২:১৪

নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির রাণীশংকৈল,( ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে।

২৮ নভেম্বর শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত  সরেজমিনে গরুর হাঁটে গিয়ে অতিরিক্ত টোল আদায়ের  বিষয়টি জানা গেছে। হাটে গরু প্রতি ২২০ টাকা ও ছাগল প্রতি ৯০ টাকা টোল নেওয়ার সরকারি নিয়ম থাকলেও হাট ইজারাদার তা উপেক্ষা নিজ ক্ষমতার দাপটে গরু প্রতি ৩৫০ টাকা ও ছাগল প্রতি ১৫০ টাকা নিচ্ছে । 

হাটে গরু কিনতে আসা দুু'জন ব্যক্তি লোহাগাড়া গ্রামের রফিকুল ও বগুড়া জেলার আঃ মজিদ নামে দু'জন ক্রেতা অভিযোগ করে বলেন, 'সরকারি নিয়ম ভঙ্গ করে হাট কমিটির লোকজন এভাবে আমাদের কাছে বেশি টাকা নেওয়ায় আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি। প্রশাসনকে এটা দেখা উচিত'।

গরুর রশিদ লেখক ফতেপুর গ্রামের মুনির ইসলামকে টোল হিসাবে বেশি টাকা নেয়ার কথা বললে তিনি বলেন, এ হাটের ইজারাদার গোলাম আজমের নির্দেশে ৩৫০ টাকা করে নিচ্ছি। এ বিষয়ে গরুর হাঁটে আসা লোকের অনেকেই জানায় কোনভাবেই সরকারি নিয়ম পালন করছেন না হাট ইজারাদারসহ সংশ্লিষ্টরা। 

হাট ইজারাদার গোলাম আজমের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, অতিরিক্ত টোলের টাকা আদায়ের বিষয়টি আমি জানিনা। তিনি কৌশলে টোল হিসেবে বেশি টাকা নেয়ার বিষয়টি এড়িয়ে যান। 

এ বিষয়ে ঠাকুরগাঁও  জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, এ ব্যপারে আমরা অবগত নই, কিন্তু হাটে অতিরিক্ত টোল আদায় করলে  আইনগত পদক্ষেপ নেয়া হবে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর