weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৩% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈল কলেজে আলী আকবরের মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশ : ০৩-১০-২০১৯ ১৮:৩৪

নিজস্ব প্রতিবেদক

হুমায়ুন কবির, রাণীশংকৈল ( ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত আলী আকবরের ( সংসদ সদস্য) ২৬ তম মৃত্যু বার্ষিকী পালনে ৩ অক্টোবর বৃহস্পতিবার কলেজ হলরুমে এক আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও সহ- অধ্যাপক ইয়াসিন আলী, সহ- অধ্যাপক আনোয়ারুল ইসলাম( অবঃ), প্রভাষক শাহাজান আলী, আশরাফ আলী, নাসরিন আকতার, প্রশান্ত বসাক, সফিকুল ইসলাম শিল্পী প্রমুখ। এছাড়াও সভায় অন্যান্য শিক্ষক, ছাত্রছাত্রী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর