weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৩% , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈল উপজেলা বিএনপি'র সম্মেলন স্থগিত

প্রকাশ : ২৭-০৩-২০২২ ২০:৪৯

নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে রবিবার ২৭ মার্চ উপজেলা বিএনপি'র দ্বিবার্ষিক সম্মেলন অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। সম্মেলন চলাকালে দ্বিতীয় পর্বে প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান সম্মেলন স্থগিত ঘোষণা করেন। এদিন সকাল ১১ টায় উপজেলা বিএনপির সভাপতি আইনুল হকের সভাপতিত্বে সম্মেলন শুরু হয়। এতে জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান প্রধান অতিথি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন প্রধান বক্তা এবং ঠাকুরগাঁও-৩ সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও সম্মেলনে জেলা-উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর