weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৭০% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈল উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই ইউনিয়নে ৬৬০ জনকে ত্রাণ বিতরণ

প্রকাশ : ১৪-০৫-২০২০ ২৩:৫১

নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় সারাদেশে ত্রাণ বিতরণের অংশ হিসাবে (১৪ মে ২০২০) বৃহস্পতিবার রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের কাতিহার স্কুল মাঠে কর্মহীন ৩৩০ জন এবং ধর্মগড় ইউনিয়ন পরিষদ চত্বরে ৩৩০ জনসহ  মোট ৬৬০ জনের মাঝে দুই ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, বাচোর ও ধর্মগড় ইউনিয়ন ট্যাগ অফিসার, সহকারি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ঘনশ্যাম ও জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী তরিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জিতেন্দ্রনাথ বর্মন ও আলহাজ্ব সফিকুল ইসলাম মুকুল, ইউপি সদস্যবৃন্দ ও গ্রামপুলিশ বৃন্দ প্রমুখ। 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর