রাণীশংকৈলে ৪ বছরের শিশুসহ নতুন ৪ জন করোনায় আক্রান্ত
প্রকাশ : ১১-০৬-২০২০ ০২:০৮
নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় (৯ জুন ২০২০) মঙ্গলবার নতুন করে ৪ বছরের শিশুসহ ৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ খালেকুজ্জামান চৌধুরী।
গত
(৩ জুন ২০২০) রানীশংকৈল হাসপাতালে নমুনা সংগ্রহের পরীক্ষার ফলাফলে (৯ জুন ২০২০) মঙ্গলবার
রাতে এ ৪ জনের রিপোর্ট পজিটিভ আসে। রোগীরা হলেন- রাণীশংকৈল উপজেলার
ক্ষুদ্র বাঁশবাড়ি গ্রামের লিটন আলীর ৪ বছরের কন্যাশিশু আয়া বেগম, চাপড়
পার্বতীপুর গ্রামের ভুপেন চন্দ্রের ছেলে শুভ্রদেব (১২), দক্ষিণ সন্ধ্যারই
গ্রামের মোবারক হোসেনের ছেলে মুক্তার হোসেন (২০) এবং গোগর গ্রামের ইসলাম
আলীর ছেলে দুলাল হোসেন (২১)। শুভ্রদেব বাদে এরা সবাই ঢাকা ও চিটাগাং
ফেরত।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ
কর্মকর্তা ডা: আব্দুস সামাদ চৌধূরী বলেন, নতুন শনাক্ত রোগীদের হাসপাতালের
স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে চিকিৎসাধীন রাখা হয়েছে।
প্রসঙ্গতঃ
রানীশংকৈল উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা মোটে ২২ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন এবং মৃত্যুর পর করোনা সংগ্রহের পজেটিভ রিপোর্ট আসে
৮০ বছর বয়সের এক বৃদ্ধার।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com