weather ২৮.৫৪ o সে. আদ্রতা ৭২% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে ৩৯ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশ : ১৪-১০-২০২১ ১৭:৪৬

নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির রাণীশংকৈল (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গন্ডগ্রাম থেকে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ৩৯ পিস ইয়াবাসহ সামসুল হক ফুচু (৪০) ও দবিরুল ইসলাম (৩০) নামে দু' মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। 

১৩ অক্টোবর রাত ১২:৩০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে এস আই বদিউজ্জামান মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ওই দু'জনকে তাদের বাড়ি থেকে  হাতেনাতে গ্রেফতার করেন | এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ২৭০০( ২ হাজার ৭ শত) টাকাও জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃত সামসুল গন্ডগ্রামের  গ্রামের মৃত দিদার আলীর এবং দবিরুল একই গ্রামের সমিরউদ্দিনের ছেলে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

এ বিষয়ে থানার ওসি এসএম জাহিদ ইকবাল বলেন, বুধবার রাতে অভিযান চালিয়ে ওই দু'জনকে আটক করে ১৪ অক্টোবর সকালে জেল হাজতে পাঠানো হয়েছে। 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর