রাণীশংকৈলে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন ও আলোচনা
প্রকাশ : ২৬-০৩-২০২২ ১১:২১
নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২২ খ্রিঃ পালন করা হয়।
এ উপলক্ষে এদিন সন্ধ্যা ৭ টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যূরালে মোমবাতি প্রজ্বলন করে শহীদের সম্মান জানানো হয়। এবং ১ মিনিট নিরবতা পালন করা হয়।
পরে উপজেলা হলরুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইসচেয়াম্যান শেফালি বেগম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, থানা অফিসার ইনচার্জ জাহিদ ইকবাল, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন,পল্লী বিদ্যুতের ডিজিএম নেজামুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, প্রেসক্লব (পুরাতনের) আহবায়ক কুসমত আলী, প্রেসক্লাব সভাপতি ফারুক হোসেন প্রমুখ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক- সামাজিক ব্যাক্তিবর্গ, শিক্ষক, ও গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ- সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম। অপরদিকে রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আ'লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক ও সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদের নের্তৃত্বে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও চৌরাস্তা মোড়ে মোমবাতি প্রজ্বলন এবং আলোচনা অনুষ্ঠিত হয়।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com