রাণীশংকৈলে হেলথ্ এসিস্ট্যান্টদের কর্মবিরতি
প্রকাশ : ৩০-১১-২০২০ ১৭:১৯
নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন
কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও): সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের
রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ নভেম্বর সোমবার বাংলাদেশ হেলথ
এসিস্ট্যান্ট এসোসিয়েশন ও বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতির
উদ্যোগে নিয়োগবিধি সংশোধনসহ বেতন স্কেল আপগ্রেডেশন ও টেকনেশিয়ান পদ
মর্যদার দাবিতে গত (২৬ নভেম্বর ২০২০) বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে।
এই উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে তারা
কর্মবিরতি পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা হেলথ্ এসিস্ট্যান্ট
এসোসিয়েশন সমিতির সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান লিটন,
সাংগঠনিক সম্পাদক তাজমুল জাহান বাণী । এছাড়াও
স্বাস্থ্য সহকারি স্মৃতি সাঈদা জেবিন, শামসুন্নাহার, গোলাপী বেগম ও
মাজেদুর রহমান প্রমুখ।
এ প্রসঙ্গে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার ফিরোজ আলম জানান তাদের ব্যানারে একটি কর্মবিরতি চলছে এবং আমাদেরকে একটি স্মারকলিপি দিয়েছেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com