রাণীশংকৈলে স্বাধীনতা শিক্ষক পরিষদ কমিটির পরিচিতি সভা
প্রকাশ : ১৬-০২-২০২০ ১৭:০৮
নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ১৫ ফেব্রুয়ারি শনিবার বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্বাশিপ রাণীশংকৈল উপজেলা শাখার নব গঠিত কমিটিন সভাপতি উপাধ্যক্ষ মহাদেব বসাকের সভাপতিত্বে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি প্রভাষক সেলিনা জাহান লিটা, ঠাকুরগাঁও জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সহ সভাপতি অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম স্বপনসহ জেলার সদস্যবৃন্দ। এছাড়াও রাণীশংকৈল স্বাশিপের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারসহ নবগঠিত কমিটির সহ- সভাপতি, সম্পাদকমন্ডলী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা স্বাশিপের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম স্বপন নিজে নব গঠিত রাণীশংকৈল স্বাশিপ উপজেলা শাখার পরিচিতি পর্বে ৭১ সদস্য কমিটির নাম ঘোষনা করেন এবং সভাপতি সম্পাদক সহ সকলকে জেলা কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানান।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com